রাঙ্গামাটিতে পার্বত্য প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ০৬ মার্চ ২০২৬

চুক্তি লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে অ-পাহাড়ি মীর হেলাল উদ্দিনকে প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিনের কাছে তুলে দেওয়া হয়।

স্মরকলিপিতে দাবি করা হয়, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী ঘ খণ্ডের ১৯ নম্বর অনুচ্ছেদে বলা আছে উপজাতীয়দের মধ্য থেকে একজন মন্ত্রী নিয়োগ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হবে। মন্ত্রণালয়কে সহায়তার জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে। কিন্তু পার্বত্য মন্ত্রণালয়ে একজন অ-পাহাড়ি সংসদ সদস্য মীর হেলাল উদ্দিনকে প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া পার্বত্য চট্টগ্রাম চুক্তির সঙ্গে সাংঘর্ষিক ও বিধিসম্মত নয়। এতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের এ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য সম্পাদনে জটিলতা ও বিশৃঙ্খলা দেখা দিবে। তাই দ্রুত মন্ত্রণালয়ে পদায়ন করা অ-পাহাড়ি প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

এছাড়াও স্বারকলিপিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী ও উপ মন্ত্রী পদে কাউকে পদায়ন না করাসহ রোডম্যাপ প্রণয়ন করে দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের দাবিও জানানো হয়।

স্বারকলিপি প্রদানকালে জুম ঈসথেটিকস কাউন্সিলের সভাপতি শিশির চাকমা, আদিবাসী ফোরাম রাঙ্গামাটি অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টু মনি চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সহ-সভাপতি ভবতোষ দেওয়ান, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, জন সংসহতি সমিতি রাঙামাটি জেলা সভাপতি গঙ্গা মানিক চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।

আরমান খান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।