যশোর সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ০৬ মার্চ ২০২৬

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের পাচার প্রতিরোধে যশোর সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বিজিবি। একইসঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

যশোর সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি

বিজিবি জানায়, বেনাপোল স্থলবন্দরসহ যশোরের শার্শা ও চৌগাছা সীমান্তে তেল পাচার রোধে বিজিবির জনবলবৃদ্ধির পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে, সেসব পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বেনাপোল স্থলবন্দর গেটে দেশীয় এবং ভারতীয় ট্রাক মালামাল পরিবহনে ভারতে প্রবেশের সময় অধিক সর্তকতার সঙ্গে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

যশোর সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে। পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো. জামাল হোসেন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।