ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১১:১৩ পিএম, ০৭ মার্চ ২০২৬
শনিবার রাতে এই যুবলীগ কর্মীকে শহরে ৭ মার্চের ভাষণ বাজাতে দেখা যায়

ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হ্যান্ড মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজিয়েছেন রনি ঘোষ নামের স্থানীয় একজন যুবলীগ কর্মী।

শনিবার (৭ মার্চ) রাতে শহরের বিভিন্ন সড়কে তিনি একটি ছোট হ্যান্ড মাইক দিয়ে ৭ মার্চের ভাষণ বাজান। এরই মধ্যে ওই ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।

জানতে চাইলে ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি জানা নেই। এটি দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাদেরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।’

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি জানা নেই। এ বিষয়ে কেউ কোনো অভিযোগও করেননি। তারপরও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এন কে বি নয়ন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।