চেয়ারম্যানের টেবিল-চেয়ার ভাঙলেন ইউপি সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১১ মার্চ ২০২৬
ভাঙচুর করা চেয়ার

সিরাজগঞ্জের কামারখন্দে হুমায়ুন কবির নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে চেয়ারম্যানের চেয়ার-টেবিল ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদে এ ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযুক্ত হুমায়ুন কবির একই ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

প্যানেল চেয়ারম্যান ছারোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সকালে উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে ছিলাম। মিটিং শেষ করে ইউনিয়ন পরিষদে এসে দেখি আমার কক্ষের টেবিল ও চেয়ার ভেঙে ফেলা হয়েছে। পরে জানতে পারি, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কবির মাদক সেবন করে পরিষদের কক্ষে প্রবেশ করে এমন কর্মকাণ্ড করে চলে গেছেন।

ওই ইউপি সদস্য এ ঘটনার আগেও একাধিকবার উন্মাদ হয়ে তার কাছ থেকে টাকা চেয়েছিলেন বলে তিনি দাবি করেন। কিন্তু এ টাকা না দেওয়ায় তিনি তাকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোনে জানিয়েছেন।

এ বিষয়ে ইউএনও বিপাশা হোসাইন জাগো নিউজকে বলেন, বিষয়টি জানার পর ভুক্তভোগী চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এম এ মালেক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।