জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদের স্ত্রীর দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১৮ মার্চ ২০২৬

জাগো নিউজের ডেপুটি এডিটর ড. হারুন রশীদের সহধর্মিণী নাজমুন নাহার খানমের (৪৮) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে তিনি রাজধানীর নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর আগে তিন বছর ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ড. হারুন রশীদের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাগো নিউজ পরিবার। জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক মরহুমার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আব্দুল্লাহ আল নোমান/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।