নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৮ মার্চ ২০২৬
ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। ছবি-জাগো নিউজ

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার ছাতিয়ানগ্রামের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নীলসাগর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের টিম আহতদের উদ্ধার করে আদমদীঘি ও নওগাঁ সদর হাসপাতালে নেয়। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।