খাগড়াছড়িতে বজ্রপাতে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২০ মার্চ ২০২৬
ফাইল ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে বিকাশ চাকমা (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে নিজ বাড়িতে অবস্থানরত বিকাশ চাকমা বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয়। বিকাশ চাকমা উপজেলার কবাখালী ইউনিয়নের শুকনো ছড়া এলাকার বাদি চন্দ্র চাকমার ছেলে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান) জানান, বিকেলের বৃষ্টি ও বজ্রপাতে বিকাশ চাকমার মর্মান্তিক মৃত্যু হয়।

দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ বলেন, বজ্রপাতে বিকাশ চাকমা নামের একজন নিহত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারে সহায়তার ব্যবস্থা করা হবে।

প্রবীর সুমন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।