গাজীপুর সিটির সাবেক কাউন্সিলর মন্তাজ উদ্দিন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৩৩ এএম, ০২ এপ্রিল ২০২৬

গাজীপুর সিটি করপোরেশন কাশিমপুর এলাকার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মন্তাজ উদ্দিন মণ্ডলকে গ্রেফতার করেছে কাশিমপুর থানার পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) আদালতে পাঠানো হবে।

এর আগে বুধবার (১ এপ্রিল) বিকেলে কাশিমপুর থানাধীন লতিফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আটক মন্তাজ উদ্দিন মণ্ডল ওই এলাকার নির্বাচিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লতিফপুর এলাকার ছাইদুর রহমান মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে কাশিমপুর থানায় একাধিক মামলা রয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্তাজ উদ্দিনকে লতিফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

মো. আমিনুল ইসলাম/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।