গাইবান্ধায় সড়ক অবরোধ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

সার সিন্ডকেট বন্ধের প্রতিবাদে গাইবান্ধায় সড়ক অবরোধ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করে শ্রমিক দলের ব্যানারে কর্মসূচি পালন করা হয়। আধা ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেন প্রতিবাদকারী।

অবরোধ চলাকালে বক্তব্য দেন গাইবান্ধা জেলা শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম ফকু, সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানি, জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ প্রিন্সসহ অনেকে।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কামালকে অবৈধভাবে বাফার গোডাউনে টেন্ডার দেওয়া হয়েছে। তিনি সারের সিন্ডিকেট তৈরি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। অতিদ্রুত তাকে অপসারণ না করা হলে ৪৮ ঘণ্টা পরে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

আনোয়ার আল শামীম/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।