কুমিল্লায় মধ্যরাতে আগুনে পুড়লো ৩ ঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৬ এপ্রিল ২০২৬

কুমিল্লার লালমাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে গেছে। এতে ঘরের ভেতর থাকা আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ মালামাল ধ্বংস হয়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হাতিলোটা গ্রামের হৈয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হাতিলোটা গ্রামের হাবিবুর রহমান ও মোজাম্মেলের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে লাকসাম থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি বসতঘর ও ঘরের সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সাইফুদ্দিন শাকিল বলেন, আগুন লাগার বিষয়টি টের পেয়ে প্রথমে ঘর থেকে পরিবারের সদস্যদের বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে মোটরসাইকেলটি অন্য বাড়িতে সরিয়ে রাখা হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা আগুনে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, অন্য উপজেলা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা লালমাইতে অন্তত এক ঘণ্টারও বেশি সময় লেগে। এ সময়ে আগুনে মানুষ সবকিছু শেষ হয়ে যায়।

জাহিদ পাটোয়ারী/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।