বগুড়া ও শেরপুরে ভোটগ্রহণ চলছে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৯ এপ্রিল ২০২৬
ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা। ছবি/জাগো নিউজ

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের স্থগিত থাকা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে এই দুই আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া শুরু করেন ভোটাররা।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে এবার সবকটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচন ঘিরে জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এর আগে বুধবার (৮ এপ্রিল) সকালে বগুড়া সেন্ট্রাল হাইস্কুল মাঠ থেকে প্রিজাইডিং কর্মকর্তারা কেন্দ্রগুলোতে নির্বাচনি মালামাল সংগ্রহ করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সদর আসনের মোট ১৫০টি কেন্দ্রে নির্বাচনি সামগ্রী পাঠানো হচ্ছে। এর মধ্যে পৌরসভা এলাকায় ৮৬টি এবং ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রকে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে।

এবারের নির্বাচনে বাড়তি সতর্কতার অংশ হিসেবে সবকটি কেন্দ্রেই প্রযুক্তিগত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম বলেন, এবার বিশেষ পদক্ষেপ হিসেবে বগুড়া সদরের প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

বগুড়ু ও শেরপুরে ভোটগ্রহণ চলছে

এদিকে ভোটকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। রিটার্নিং কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের মোবাইল টিম কাজ করছে। পাশাপাশি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এখন পর্যন্ত জেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে স্থগিত থাকা শেরপুর-৩ আসনেও ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় একযোগে এ আসনের ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে। প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও রয়েছে পুলিশের বডিওন ক্যামেরা।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।