সুন্দরবনে বন বিভাগের টহল টিমের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১১ এপ্রিল ২০২৬

সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ এলাকায় বন বিভাগের টহল টিমের সঙ্গে বনদস্যুদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

এসময় ৩টি দেশীয় অস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বন বিভাগ। তবে বনে অবস্থান করা সন্দেহভাজন বনদস্যুরা ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তাদের নেতৃত্বে কোবাদক ও বুড়িগোয়ালিনী স্টেশনের টহল দল নিয়মিত অভিযান চালায়। এরই অংশ হিসেবে কোবাদক স্টেশনের কঞ্চির খালের বাইনতলা এলাকায় টহলকালে বনের ভেতরে ৭-৮ জন দুষ্কৃতিকারীর উপস্থিতি টের পাওয়া যায়। এসময় তাদের ডাকাত সন্দেহে ধাওয়া করা হলে বন বিভাগের সদস্যরা ৭ রাউন্ড গুলি ছোড়ে। পরে দুষ্কৃতকারীরা সুন্দরবনের ভেতর পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে শ্যামনগর উপজেলা প্রশাসন ও থানায় জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আহসানুর রহমান রাজীব/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।