হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১২ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জের হাওর এলাকার ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদের মানববন্ধন করেছে স্থানীয় কৃষক ও সচেতন নাগরিক সমাজ। এসময় তারা সম্প্রতি বাঁধ ভাঙনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিও জানান।

রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা শহরের আলফাত স্কয়ার পয়েন্টে ‘হাওর বাঁচাও আন্দোলন’ সুনামগঞ্জ জেলা কমিটির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান আন্দোলনকারীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে ‌‘হাওর বাঁচাও আন্দোলন’ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখ্ত বাহলুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়ের, সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া।
‎​
‎​এসময় বক্তারা বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়া এবং বাঁধের স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেই সঙ্গে যারা বাঁধ নির্মাণে দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

‎এদিকে, ​মানববন্ধন শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে আন্দোলনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেন। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন।

লিপসন আহমেদ/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।