গাইবান্ধায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর খেয়াঘাট এলাকায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন রেজাউল করিম (২৫) নামে এক যুবক।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিস সদস্যরা ডুবুরি দল দিয়ে উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো খোঁজ পায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে হরিপুর খেয়াঘাট এলাকায় তিস্তা নদীতে গোসল করতে নামেন রেজাউল। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আল আমিন বলেন, অভিযান চালিয়ে সন্ধান না পেয়ে বর্তমানে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শত শত মানুষ নদী পারে ভিড় জমাচ্ছে।

আনোয়ার আল শামীম/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।