বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে কমেছে সোনার দাম/ প্রতীকী ছবি: পেক্সেলস

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে কমে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, এদিন স্পট গোল্ডের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১১ দশমিক ৫১ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে এটি গত ৭ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

অন্যদিকে, মার্কিন গোল্ড ফিউচার (জুন ডেলিভারি) ১ দশমিক ১ শতাংশ কমে আউন্স প্রতি ৪ হাজার ৭৩২ দশমিক ৮০ ডলারে বেচাকেনা হচ্ছে।

আরও পড়ুন>>
বিশ্ববাজারে সোনার দামে ৪৩ বছরের সবচেয়ে বড় পতন
মে মাসেই ১৫০ ডলার ছাড়াতে পারে তেলের দাম, বিশ্বজুড়ে মন্দার শঙ্কা
বৈশ্বিক তেলের সংকট যেভাবে পরিণত হচ্ছে সবকিছুর সংকটে

বিশ্লেষকদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের পর থেকে সোনার দাম ১০ শতাংশের বেশি কমেছে।

সাধারণত বৈশ্বিক অস্থিরতা বা মূল্যস্ফীতির সময়ে সোনা নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। তবে বর্তমানে উচ্চ সুদের হার সোনার বাজারে চাপ তৈরি করছে, কারণ এটি সুদবিহীন সম্পদ।

এছাড়া মার্কিন ডলারের মানও প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের জন্য সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়ছে।

বিশ্লেষকদের ধারণা, তেলের বাজারে অস্থিরতা এবং সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়ায় স্বল্পমেয়াদে সোনার বাজারে চাপ অব্যাহত থাকতে পারে।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।