মণিরামপুরে অগ্নিকাণ্ডে ১৪ দোকান ভস্মীভূত


প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৬ জুলাই ২০১৬

যশোরের মণিরামপুর উপজেলার পাড়দিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৪টি দোকান পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
 
শনিবার ভোরে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, মণিরামপুর উপজেলার পাড়দিয়া বাজারে ভোরে হঠাৎ আগুন দেখতে পান নৈশপ্রহরীরা। তাদের ডাকে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
 
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন মণিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান, স্থানীয় শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মনিরুউজ্জামান মিন প্রমুখ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সহযোগিতা ও ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন।

মিলন রহমান/এএম/এমএএস/আরআইপি/এমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।