যশোরের বর্ষীয়ান রাজনীতিক আলী রেজা রাজুকে চিরবিদায়


প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৬ জুলাই ২০১৬

যশোরবাসী চিরবিদায় দিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি বর্ষীয়ান রাজনীতিক আলী রেজা রাজুকে।

দীর্ঘদিনের রাজপথের সহকর্মীসহ সর্বস্তরের মানুষ শনিবার ফুলেল শ্রদ্ধায় তাকে চিরবিদায় জানান। কিডনি জনিত রোগে শুক্রবার দুপুরে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।

শনিবার তার মরদেহ হেলিকপ্টারযোগে যশোরে আনার পর তাকে শ্রদ্ধা জানিয়ে দাফন করা হয়।
 
বিকেল তিনটার দিকে তার কফিন শহরের গাড়িখানা রোডে দলীয় কার্যালয়ে নেয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে যশোর কেন্দ্রীয় ঈদগাহের রাস্তায় আলী রেজা রাজুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। (মাঠে পানি-কাদার কারণে ঈদগাহে জানাজা পড়া সম্ভব হয়নি)।
 
জানাজায় অংশ নেয়া উল্লেখযোগ্যরা হলেন, যশোরের জেলা পরিষদের প্রশাসক শাহ হাদীউজ্জামান, যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, ঝিনাইদহের মহেশপুর-কোটচাঁদপুরের সংসদ সদস্য নবী নেওয়াজ, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যবিপ্রবি ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তার, যশোর জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক সদর উপজেলার চেয়ারম্যান শাহীন চাকলাদার, ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা সভাপতি মাস্টার নূরজালাল, জাসদের (ইনু) কেন্দ্রীয় কার্যকরি সভাপতি রবিউল আলম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ, জেলা যুবলীগ সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, মরহুমের জামাতা চিত্রনায়ক ফেরদৌস, যশোর ইনসটিটিউটের সাধারণ সম্পাদক রবিউল আলম প্রমুখ।

জানাজা শেষে আলী রেজা রাজুকে ঘোপ সেন্ট্রাল রোড জামে মসজিদ-সংলগ্ন স্থানে দাফন করা হয়।

মিলন রহমান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।