গোপালগঞ্জে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে জখম
গোপালগঞ্জে শিপুল শেখ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে ক্ষুব্ধ গ্রামবাসী। শনিবার বিকেলে সদর উপজেলার মানিকদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ক্ষুব্ধ লোকজন শিপুলকে ধাওয়া করে তার ওপর হামলা চালায়। এতে সে আহত হয়। শিপুল ওই গ্রামের মুজাহের আলী শেখের ছেলে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা জানান, শিপুল একাধিক মামলার আসামি এবং মাদক ব্যবসায়ী। পুলিশ এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
শিপুল মানিকদাহ গ্রামের শাহ আলম হত্যা মামলার যবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে শহরের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দেন বলে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে।
এসএম হুমায়ূন কবীর/একে