টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৭ এপ্রিল ২০২৬

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনী অভিযান চালিয়ে একটি বসতঘর থেকে বিদেশি অস্ত্র, গুলি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ফুলের ডেইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনীর কর্মকর্তা সাজ্জাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য রোববার দিবাগত রাতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি সুসংগঠিত আভিযানিক দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করে ২টি জি-৩ রাইফেল, ১টি এমএ ১ রাইফেল, ৮ টি ম্যাগাজিন এবং ১৯০ রাউন্ড তাজা গুলি ও ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়।

এছাড়া পাচারের উদ্দেশ্যে মজুত ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও জব্দ মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

নৌবাহিনীর কর্মকর্তা সাজ্জাদ বলেন, টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনীর মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস ও অপরাধ দমন এবং অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সার্বিক নজরদারি বৃদ্ধিসহ জাতীয় নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনী দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে।

জাহাঙ্গীর আলম/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।