ইতালিতে ট্রেনের ধাক্কায় ব্রাহ্মণবাড়িয়ার শফিক নিহত
নিহত শফিকুল ইসলাম
ইতালির বারগামোতে ট্রেনের ধাক্কায় শফিকুল ইসলাম (৫৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা।
রোববার (২৬ এপ্রিল) বারগামোর লেভাতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল কসবা উপজেলার জাজিসার গ্রামের আব্দুস ছামাদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম দীর্ঘ ২৭ বছর ধরে ইতালির বারগামো এলাকায় বসবাস করছিলেন। কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন।
নিহতের ভাতিজা সাইফুল ইসলাম বলেন, বর্তমানে কাকার মরদেহ ইতালির একটি হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহ ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম