ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা পাচারের সময় মা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৭ এপ্রিল ২০২৬
গ্রেফতার মা-ছেলে

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলে করে গাঁজা পাচারকালে মা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা সদরের শিমরাইলকান্দি ব্রিজ এলাকায় সিএনজি স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জেলার বিজয়নগর উপজেলার মেরাশানি গ্রামের শামসুল আলমের স্ত্রী নাছিমা বেগম (৪০) এবং তার ছেলে আকরাম মিয়া (২১)।

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা পাচারের সময় মা-ছেলে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রতৈপ চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মামলার পর বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।