কুমেক হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজকে ওএসডি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৮ এপ্রিল ২০২৬
ডা. মাসুদ পারভেজ

 

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সনজিদা শারমিন সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

তাকে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে। তবে ঠিক কী কারণে তাকে ওএসডি করা হয়েছে তা জানা যায়নি।

২০২৪ সালে দুর্নীতির অভিযোগ তুলে ডা. মাসুদ পারভেজকে অপসারণের দাবিতে নিপীড়িত নাগরিক সমাজের ব্যানারে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ‘গণথাবড়ানো কর্মসূচি’ পালন করা হয়। সম্প্রতি হাম-রুবেলার প্রাদুর্ভাবে হাসপাতালের সেবার মান নিয়েও প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ।

এ বিষয়ে জানতে ডা. মাসুদ পারভেজকে একাধিকবার ফোন ও খুদেবার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।