মৌলভীবাজারে কমতে শুরু করেছে নদ-নদীর পানি
মৌলভীবাজারে কমতে শুরু করেছে নদ-নদীর পানি। জেলার কুশিয়ারা, মনু ও ধলাই নদীর পানি কমেছে তবে জুড়ী নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে অতিক্রম করেছে। তবে হাওর এলাকায় এখনও নিমজ্জিত বোরো ধান।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকদিনর বৃষ্টি ও উজানের ঢলে মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বৃদ্ধি পায়। তবে বুধবার বিকেল থেকে পানি কমতে শুরু করে। এখন অনেক পানি কমে গেছে।
সরেজমিনে জেলার কমলগঞ্জ, রাজনগর, মৌলভীবাজার সদর উপজেলার বেশকিছু এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টি ও ঢলের পানিতে বিস্তীর্ণ ফসলের মাঠ পানির নিচে তলিয়ে গেলেও এখন পানি কমায় পচা ধান দেখা যাচ্ছে। তবে হাওরের পানি কমেনি। হাওর এলাকা পানিতে টইটম্বুর।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, জেলার নদীগুলোর পানি দ্রুত নামছে। আশা করছি উজানে বৃষ্টি না হলে পানি আর বৃদ্ধি পাবে না।
এম ইসলাম/এনএইচআর/এমএস