পদ্মায় ধরা পড়া সাড়ে ২১ কে‌জির এক কাত‌ল ৪৪ হাজার টাকায় বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:২০ এএম, ০৫ মে ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলত‌দিয়ার মাছ বাজারের আড়তে সাড়ে ২১ কে‌জি ওজনের এক‌টি কাতল বি‌ক্রি হয়েছে ৪৪ হাজার টাকায়।

মঙ্গলবার (৫ মে) সকালে দৌলত‌দিয়া মাছ বাজারের আনু খা'র আড়ত থেকে উন্মুক্ত নিলা‌মের মাধ‌্যমে ২ হাজার টাকা কেজি দরে বিশাল আকৃতির এই মাছ‌টি কিনে নেন দৌলত‌দিয়া ৫ নম্বর ঘাট এলাকার সা‌কিল সোহান মৎস‌্য আড়‌তের মা‌লিক সম্রাট শাজাহান শেখ।

এরআগে ভোরে মাছ‌টি পদ্মা নদীর চরকর্নেশনার মজ‌লিসপুর এলাকা থে‌কে জেলে ন‌বিন হলদারের জালে ধরা পড়ে।

জানা‌ গে‌ছে, সোমবার শেষ রা‌তে নবিন হলদারসহ তার সহ‌যোগীরা পদ্মা নদীর চরন‌র্নেশন এলাকায় জাল ফেললে বিশাল আকৃ‌তির এই কাতল মাছ‌টি ভোরে জালে আটকা পড়ে। প‌ড়ে বিক্রির জন‌্য মাছ‌টি দৌলত‌দিয়া মাছ বাজারের আনু খা'র আড়‌তে এনে ওজন করে দে‌খেন মাছ‌টির ওজন ২১ কে‌জি ৫০০ গ্রাম। বিশাল মাছ‌টি একনজর দেখতে ভিড় ক‌রেন উৎসুক ও স্থানীয়রা। এসময় উন্মুক্ত নিলামের মাধ‌্যমে ২ হাজার টাকা কে‌জি দরে মোট ৪৪ হাজার ৭৫ টাকায় বি‌ক্রি হয়।

মাছ ব‌্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকা‌লে উন্মুক্ত নিলামে সকা‌লে সাড়ে ২১ কে‌জি ওজনের বড় কাতল মাছ‌টি ২ হাজার টাকা কে‌জি দরে মোট ৪৩ হাজার টাকায় কিনে‌ কে‌জি‌তে ৫০ টাকা লাভে মোট ৪৪ হাজার টাকায় ঢাকার শ‌নিরআখড়ায় বি‌ক্রি ক‌রে‌ছি। সেই সঙ্গে পদ্মার কিছু চিংড়ি ও বে‌লে মাছ নি‌য়ে‌ছেন ওই ব‌্য‌ক্তি। পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় দ্রুত বিক্রি হ‌য়ে যায়।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।