দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

পানি উন্নয়ন বোর্ড অপ্রয়োজনীয় প্রকল্প নিলে ব্যবস্থা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:২০ পিএম, ০৫ মে ২০২৬

সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, পানি উন্নয়ন বোর্ড অপ্রয়োজনীয় প্রকল্প নিলে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (৫ মে) দুপুরে সুনামগঞ্জের সার্কিট হাউসে জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে সেটা মেনে নেওয়া যায় না। অভিযোগ এসেছে- ফসল রক্ষা বাঁধের নামে পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে। ফলে কৃষকদের নানা সমস্যা পড়তে হয়। আমাদের এমন কিছু খোঁজে বের করতে হবে যাতে কৃষকরা কোনোও সমস্যা না পড়তে হয়।

মন্ত্রী বলেন, সুনামগঞ্জ এক ফসলি অঞ্চল। এই ফসল ঘরে তুলতে পারলে কৃষকদের সারা বছর চলে। সেই ফসল যেন ক্ষতিগ্রস্ত না হয় সেইভাবে প্রকল্প তৈরি করার ব্যবস্থা নিতে হবে। শুধু ঠিকাদার পোষার জন্য আর টাকা এদিক সেদিক করার জন্য যেন আর অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা না হয়। কেউ এমন করলেও অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

শিলাবৃষ্টিতে যে সব ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয় সেগুলো মেরামতে সরকার পদক্ষেপ নেবে জানিয়ে তিনি বলেন, পাশাপাশি ক্ষতিগ্রস্তরা যেন ভালো করে তাদের বসতভিটা পুনরায় নির্মাণ করতে পারেন সেই দিকেও বরাদ্দ বাড়িয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর।

লিপসন আহমেদ/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।