রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগে ছাত্রদলের আলটিমেটাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০৫ মে ২০২৬
উপাচার্যের পদত্যাগ দাবিতে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিয়ার রহমানকে পদত্যাগে ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে উপাচার্যের পদত্যাগ দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।

ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়কে জামায়াতিকরণের পাশাপাশি আওয়ামি লীগের পুনর্বাসন করছেন। তিনি বিভিন্ন সময় জামায়াত ও শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ে যোগ্যদের বাদ দিয়ে শিবিরের নেতাকর্মীদের নিয়োগ দিচ্ছেন। শিক্ষক নিয়োগ ও পদায়নে জামায়াত সংশ্লিষ্টদের প্রাধান্য দিচ্ছেন। বিধি বহির্ভূতভাবে প্রকল্প পরিচালক নিয়োগসহ আর্থিক অনিয়মের সঙ্গে তিনি জড়িত বলেও অভিযোগ করেন ছাত্রদলের নেতারা।

রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগে ছাত্রদলের আলটিমেটাম

সংবাদ সম্মেলনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্যকে পদত্যাগ করার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব, সদস্যসচিব জিশান আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক শরিফ উদ্দিন প্রমুখ।

আবু দারদা খান আরমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।