ফেনী সীমান্তে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১০ মে ২০২৬

ফেনী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব শাড়ির বাজারমূল প্রায় প্রায় ৬২ লাখ ৭০ হাজার টাকা।

রোববার (১০ মে) দুপুরে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এসব পণ্য চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন অলিনগর বিওপির বিশেষ টহলদল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ৭০ হাজার টাকা।

এ বিষয়ে ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালান পণ্য শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।