ফ্রিজ কিনে ১০ লাখ টাকা জিতলেন যুবক
টাঙ্গাইলে মার্সেলের ফ্রিজ কিনে ১০ লাখ টাকা জিতেছেন হাবিবুর রহমান নামের এক যুবক।
সোমবার (১১ মে) বিকেলে সখীপুর উপজেলার তক্তারচালা বাজারে আনুষ্ঠানিকভাবে তার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এবং অভিনেতা ইরফান সাজ্জাদ।
এসময় মার্সেলের হেড অব বিজনেস হোসেন রুহিন সাব্বির, ডেপুটি হেড অব বিজনেস মতিউর রহমান, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, হোম ইলেকট্রনিক্স শোরুমের স্বত্বাধিকারী আব্দুল গনি মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বলেন, ‘ফ্রিজ কিনে দুই-তিনশ টাকা পাওয়া যায়, এটা আমার জানা ছিল। কিন্তু লাখ লাখ টাকা পাওয়া সেটা নাটক- সিনেমায় দেখতাম। মার্সেল থেকে আমি ১০ লাখ টাকা পেয়ে তা বাস্তবে প্রমাণ হলো। আমার খুব ভালো লাগছে।’
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মার্সেল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এবং সিলিং ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়া রয়েছে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার, আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক এবং আরও অসংখ্য উপহার। ঈদুল আজহা পর্যন্ত দেশজুড়ে মার্সেল পণ্য কিনে এসব উপহার পাবেন ক্রেতারা।
আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম