নারায়ণগঞ্জে লেকে ভেসে উঠলো দুই কিশোরের মরদেহ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:০০ এএম, ১২ মে ২০২৬

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৬টায় ডিএনডি খালের গোদনাইল এলাকায় মরদেহ দুটি ভাসতে দেখা যায়।

নিহতরা হলো- মনির (১৫) ও শুভ (১৫)। তারা দুজনই গুদনাইল বাগপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মনির মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মো. জাকিরের ছেলে। বর্তমানে (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। অপরদিকে শুভ পটুয়াখালী জেলার মিজান শিকদারের ছেলে। তারা পরিবারসহ ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় বসবাস করতো।

মরদেহ দুটি উদ্ধার করা ‎সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ জাগো নিউজকে জানান, সোমবার দুপুরে মাদরাসার পরীক্ষা শেষে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে গোসল করতে নামে। গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনির ও শুভ নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও খোঁজ পাননি। আজ ভোরে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে আমরা মরদেহ উদ্ধার করি। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মো. আকাশ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।