টিকটক বানানো সেই শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:০১ পিএম, ১২ মে ২০২৬

জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুল ড্রেস পরে মসজিদে টিকটক বানানোর ঘটনায় বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়া নবম শ্রেণির শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকালে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে ওই শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার করেন দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিহুর রহমান।

এর আগে সোমবার (১১ মে) বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সিনথিয়া আক্তার শান্তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাড়পত্র দেওয়া হয়।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে মঙ্গলবার (১২ মে) শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে ছাড়পত্র প্রত্যাহারের আবেদন করা হয়। পরে যথাযথ বিধিমালা অনুসরণ না করে ছাড়পত্র দেওয়ার বিষয়টি পর্যালোচনা করে তা প্রত্যাহারের নির্দেশ দেন ইউএনও। নির্দেশনা পাওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীর ছাড়পত্র প্রত্যাহার করে নেয়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, ‘প্রতিষ্ঠান থেকে যে প্রক্রিয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছিল, তা যথাযথ ছিল না। শিক্ষার্থীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ছাড়পত্র প্রত্যাহার করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা যেনো বজায় থাকে সেটির জন্য সতর্ক করা হয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।