ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াকান্দিতে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শনিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজন মোটরসাইকেলের যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।