গোপালগঞ্জে সাপের দংশনে স্কুলছাত্রীর মৃত্যু


প্রকাশিত: ০৯:২১ এএম, ২৫ জুলাই ২০১৬

গোপালগঞ্জে বিষধর সাপের দংশনে মেঘলা (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার রাতে সদর উপজেলার গোবরা চাপাইলপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। একই গ্রামের বাবলু মৃধার মেয়ে মেঘলা দক্ষিণ গোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, রাতে ঘুমের মধ্যে মেঘলার ডান হাতে বিষধর সাপ দংশন করে। এতে প্রচণ্ড জ্বালা-যন্ত্রণা শুরু হয় মেঘলার। এক পর্যায় তাকে স্থানীয় গ্রাম্য ডাক্তার এবং পরবর্তীতে সদর উপজেলার ডোমরাশুর গ্রামে এক ওঝার বাড়ীতে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় মেঘলার।

এস এম হুমায়ূন কবীর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।