গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত: ০৯:২৫ এএম, ২৫ জুলাই ২০১৬

গোপালগঞ্জে ২০০ পিস ইয়াবা ও তিন কেজি গাঁজাসহ আসাদ শেখ ওরফে হাতকাটা আসাদ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
রোববার দিবাগত রাতে সদর উপজেলায় নখড়ির চর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদ ওই গ্রামের শামসুদ হকের ছেলে।
 
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শাহাদৎ হোসেন জানান, মাদক কেনাবেচা হবে এমন সংবাদের ভিত্তিতে নখড়ির চর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আসাদ শেখের বাড়ি থেকে ২০০ পিস ইয়াবা ও তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আসাদের ডান হাত কাটা থাকায় তাকে কেউ সন্দেহ করতো না। এ সুযোগে আসাদ দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িয়ে পড়ে। পরে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

এস এম হুমায়ূন কবীর/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।