ওআইসি মহাসচিবের আইইউটি পরিদর্শন


প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৯ আগস্ট ২০১৬

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে সফররত ওআইসির মহাসচিব ও আইইউটির আচার্য ইয়াদ আমিন মাদানী গাজীপুরের ক্যাম্পাস পরিদর্শনে করেছেন। শুক্রবার সকালে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ক্যাম্পাসে এসে পৌঁছালে উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর তাকে স্বাগত জানান।

IUT

পরে ওআইসি মহাসচিব আইইউটির উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠককালে আইইউটির সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন ওআইসির মহাসচিব। তিনি এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ওআইসির সার্বিক সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন। তিনি আইইউটিতে নতুন অনুষদ ও প্রোগ্রাম চালুর ব্যাপারে মত দেন।

IUT

উল্লেখ্য, এই বারেই প্রথমবারের মতো ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ওআইসির সকল সদস্য দেশ হতে আইইউটিতে ছাত্রী ভর্তি করা হবে।

আমিনুল ইসলাম/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।