১১ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি ট্রপিক্যাল নিটিং কারখানার আগুন


প্রকাশিত: ০৬:২২ এএম, ২০ আগস্ট ২০১৬

গাজীপুরের পল্লীবিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটিং নামে একটি পোশাক কারখানায় অাগুন লাগার ১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে এখনো ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় ওই কারখানার তিনতলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গি ও ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুনে ওই কারখানার বিপুল সংখ্যক কাপড়, সুতা ও মেশিনপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।



আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।