শ্রীপুরে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৩ আগস্ট ২০১৬

গাজীপুরের শ্রীপুরে স্যুটকেসভর্তি এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার সঙ্গে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী তার নাম রোখসানা আক্তার (২৮)। সে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বাহিরচাপড়া রাজুরবাজার এলাকার মো. মাসুদের স্ত্রী।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার প্রহলাদপুর খালিয়াটিপাড়ার ফলজ আকাশি বনের পাশে স্যুটকেসটি পড়েছিল। মৃতদেহের দুই পা স্যুটকেস থেকে বের করা ছিল।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম-২ জানান, এলাকাবাসী মঙ্গলবার সন্ধ্যায় বনের পাশে স্যুটকেস দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে রাত ১০টার দিকে স্যুটকেসসহ মরদেহটি উদ্ধার করা হয়।

কমপক্ষে তিনদিন আগে হত্যার পর মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের ম‌র্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আমিনুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।