রাসিক প্যানেল মেয়র-১ গ্রেফতার


প্রকাশিত: ১০:২২ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও মহানগর বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল আমিন আজবকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

মঙ্গলবার বাদ জোহর নগরীর সোনাদিঘী জামে মসজিদে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাযা শেষে ফেরার পথে নগরীর বাটার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বেলা ১১টার দিকে বিএনপিপন্থী শিক্ষকদের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আরেকটি গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের (মুখপাত্র) ও নগর গোয়েন্দা শাখার সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, বিভিন্ন এলাকায় সহিংসতায় মদদ দেয়ার অভিযোগে বিএনপির এই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তিনি পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলার আসামি।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।