কক্সবাজার জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার আর নেই


প্রকাশিত: ০৩:০১ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

কক্সবাজার জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার ইসলাম (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার রাত ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাকে কক্সবাজার শহরের আল ফুয়াদ হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

সোমবার বিকাল ৩টায় ইসলামাবাদ বাঁশকাটা জাহানারা ইসলাম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে বোয়ালখালীস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আনোয়ার ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্য বিযয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, বিএনপি কক্সবাজার জেলা সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. শামীম আরা স্বপ্না।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, কৃষক দল নেতা আনোয়ারের মৃত্যুতে বিএনপি একজন পরীক্ষিত সৈনিককে হারালো। দলের কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ বিএনপি পরিবারের সদস্যরা আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

সায়ীদ আলমগীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।