রংপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৪২


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ৩১ জানুয়ারি ২০১৫

রংপুরে নাশকতা সৃষ্টি ও অন্যান্য অভিযোগে বিএনপি ও জামায়াতের ৫ কর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোল রুমের ইনচার্জ আব্দুল মাজেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর কোতয়ালী থানা পুলিশ নাশকতার অভিযোগে বিএনপির তিন কর্মী আয়নাল (৩০), তুহিন (২৮) ও রাশেদকে (৩০) গ্রেফতার করেছে। অপরদিকে পীরগাছা থানার পুলিশ একই অভিযোগে জামায়াতের দুই কর্মী মোহাম্মদ আলী (৪৫) ও আশরাফুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, একই সময় জেলা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩৮ অপরাধীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রি, জুয়াখেলা, ছিনতাই, ডাকাতি, চুরি, হত্যা, খুনসহ জিআর ও সিআর মামলা রয়েছে।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।