সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০২ মে ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। শনিবার (২ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বড় কুমিরা মাজার গেইট এলাকায় একটি দোকানে এ ঘটনা ঘটেছে।

নিহত হলেন- মোহাম্মদ আরমান (৩০)। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। পেশায় ভটভটি চালক। আহতরা হলেন- মো. কামাল হোসেন (৪৪), হেলাল উদ্দিন (১৯) সহ আরও ২ জন আহত হয়েছেন। কামাল ও হেলাল আপন চাচা ভাতিজা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে একটি স্ক্র্যাপ দোকানের সামনে ভটভটি করে কয়েকটি গ্যাস সিলিন্ডার এনে নামিয়ে রাখছিলেন ভটভটি চালক আরমান। এসময় হঠাৎ একটি গ্যাস সিলেন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে আরমান নিহত হন। এসময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আহত চারজনের মধ্যে ২ জনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনকে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপ দোকানের সামনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন মারা গেছেন। কয়েকজন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গেছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এম মাঈন উদ্দিন/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।