কুমিল্লায় সাংবাদিকদের মানবন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

কুমিল্লার হোমনা উপজেলার ইত্তেফাক সংবাদদাতা ও হোমনা ডিগ্রি কলেজের শিক্ষক কামাল হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে হোমনা সাংবাদিক সমাজ।

রোববার সকালে হোমনা শিল্পকলা একাডেমীর সামনের তিন রাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে সাংবাদিক ছাড়াও ছাত্র-শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের জনতা একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন দৈনিক মানব জমিনের প্রতিনিধি আবদুল হক সরকার, আমাদের সময়ের মোর্শেদুল ইসলাম শাজু, নয়া দিগন্তের ফেরদৌস আবদুল্লাহ, সমকালের আমজাদ সজল, সকালের খবরের আক্তার হোসেন, দৈনিক জনতার সৈয়দ আনোয়ার, সংবাদের আবুল কাশেম ভূঁইয়া, দেশের আলোর ইব্রাহিম খলিল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক কামরুজ্জামন, অধ্যাপক হুমায়ূন কবির, অধ্যাপক ইকবাল হোসেন, গ্রামীন উন্নয়ন সংস্থা (গাস) এনজিওর নির্বাহী পরিচালক নজরুল ইসলাম সরকার, ডা. অধ্যাপক এমএ মজিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মুসলেহ উদ্দিন, শিক্ষক শাহজাহান ও মামুনুর রশিদ, লেখক দেলোয়ার হোসেন, কলেজ ছাত্র ওমর ফারুক ও রফিক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি ও সাংবাদিক পরিবারের নিরাপত্তা বিধানে প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

উলে­খ্য, গত বৃহস্পতিবার হোমনা উপজেলার পূর্ব শ্রীমদ্দি গ্রামে সাংবাদিক কামাল হোসেনের নিজ বাড়িতে দেয়াল নির্মাণকালে একই গ্রামের হাসেমের ছেলে সন্ত্রাসী ধন মিয়া (ধনু) ও আজগরের ছেলে জলিলের নেতৃত্বে হামলা চালিয়ে দেয়াল ভাঙচুর, বাড়িঘরে লুটপাট ও সাংবাদিকের মা ফরিদা বেগম (৫৭) বাবা তোফাজ্জল (৬৫) ও কলেজ পড়ুয়া বোন আয়েশা আকলিমাকে (১৬) পিটিয়ে মারাত্মক আহত করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।