সাগরে ভেসে ভাই-বোনের মৃত্যু


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৬

কক্সবাজারের মহেশখালীর ধলঘাটায় সাগরে ভেসে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে ধলঘাটা ইউনিয়নের হাঁসের দিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে পৃথক স্থান থেকে তাদের মরদেহ করা হয়।  
 
নিহতরা হলেন, আবুল তালেব (৬) ও নাহিদা আক্তার (৮)। তারা ইউনিয়নের শরইতলা গ্রামের বাসিন্দা ওয়াদুদ মিয়ার ছেলে-মেয়ে।

ধলঘাটা ইউনিয়নের সাবেক মেম্বার করিমা আক্তার জানান, ওয়াদুদ মিয়া মঙ্গলবার বেলা ১২টার দিকে ছেলে আবুল তালেব (৬) ও মেয়ে নাহিদা আক্তারকে (৮) নিয়ে পার্শ্ববর্তী হাঁসের দিয়া নামক স্থানে জোয়ারের পানিতে লাকড়ি কুড়াতে যান।

এরপর বিকেলে ৩টার দিকে লাকড়ি নিয়ে কূলে ফেরার পথে পিছনে ফিরে দেখেন নাহিদা ও তালেব নেই। অনেক খোঁজা-খুঁজির পর জালে শিশু আবু তালেব মৃত অবস্থায় আটকা পড়ে আছেন। এরপর বিকেল ৪টার দিকে মেয়ে নাহিদা আক্তারের মরদেহ সাগরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার পর ভাই-বোনের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।