কক্সবাজারের নতুন অতিরিক্ত পুলিশ সুপার টুটুল


প্রকাশিত: ০৮:০১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

কক্সবাজার জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন মো. আফরুজুল হক টুটুল। তিনি বৃহস্পতিবার বিকেলে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার ফেরদাউস আলী চৌধুরীর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

জানা গেছে, টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ফজলুল হকের ছেলে টুটুল চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সর্ম্পক বিভাগ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

পরে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি হিসেবে যোগ দেন তিনি। চাকরি জীবনের বেশিরভাগ সময় কাজ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএসপি)।

দাম্পত্য জীবনে এক পুত্র সন্তানের জনক টুটুল সর্বশেষ ডিএসপির এডিসি অপারেশন হিসেবে কর্মরত ছিলেন। এর পূর্বে ডিএসপির অধীনে এডিসি রমনা, এডিসি তেজগাঁও এবং এডিসি লালবাগ হিসেবে দায়িত্ব পালন করেন।

নবাগত অতিরিক্ত পুলিশ সুপার টুটুল পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।