গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় ২৪ হাজার মুরগীর মৃত্যু
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে পোল্ট্রি মুরগীর বাচ্চা বহনকারী পিক-আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে প্রায় ২৪ হাজার মুরগীর বাচ্চা মারা গেছে।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, গাজীপুর নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি থেকে একটি পিকআক (সিরাজগঞ্জ-ড-১১-০২৪০) ২৩ হাজার ৬০০ পোল্ট্রি মরগীর বাচ্চা নিয়ে রোববার সন্ধ্যায় পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়।
পথিমধ্যে পিকআপটি উপজেলার মাহিলাড়া এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে পিকআপের মধ্যে থাকা সবগুলো মুরগীর বাচ্চা মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘনাকবলিত পিকআপ উদ্ধার করে।
এমএএস/পিআর