আযম খান

আওয়ামী লীগ সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গেছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০২ মে ২০২৬

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের শেষ ১০ বছরে অফিসিয়ালি, আন-অফিসিয়ালি ৫০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশটাকে একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে রেখে গেছে। তলাবিহীন ঝুড়ি নিয়ে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনা শুরু করেছে।

শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইলের সখীপুরের উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র শিক্ষার্থী, কৃষক, প্রতিবন্ধী ও বেকার নারীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আযম খান বলেন, আমরা কোনো দুর্নীতিতে যাবো না। আগের সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া সব শিল্প-কারখানা বর্তমান সরকারের আমলে চালু করা হবে। আর অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা এমনভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে শুরু করে দিয়েছি, খুব দ্রুতই স্বচ্ছতায় ফিরবে অর্থনীতি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন, সাবেক সভাপতি খোরশেদ আলম, সখীপুর মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ প্রমুখ।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।