নিরাপদ সড়কের লক্ষে বাইসাইকেল ভ্রমণ


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৫

‘নিরাপদ সড়ক চাই’ এই স্লোগানকে সামনে রেখে বাইসাইকেল যোগে সাড়ে ৬শ কিলোমিটার ভ্রমণের লক্ষে যাত্রা শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ৪ রোভার স্কাউট।

সোমবার কুমিল্লা নগরীর ধর্মপুর রোভার স্কাউট গ্রুপের কার্যালয়ের সামনে থেকে ভ্রমণের যাত্রা শুরু হয়। ভ্রমণের উদ্বোধন করেন কুমিল্লা রোভার স্কাউট জেলা কমিশনার শাহ মো. মাসুম বিল্লাহ।

কুমিল্লা রোভার স্কাউট জেলা কমিশনার শাহ মো. মাসুম বিল­াহ জানান, নিরাপদ সড়ক চাই- এই স্লোগানকে সামনে রেখে কুমিল্ল­া ভিক্টোরিয়া সরকারি কলেজের সমাজ কল্যাণ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ও রোভার স্কাউট বিকাশ চন্দ্র মজুমদার, আরবী ও ইসলামীক স্ট্যাডিস বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আবদুল­াহ আল মামুন, আফজল হোসেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের ছাত্র গোলাম সারওয়ার সাইকেল চালিয়ে কুমিল্লা থেকে তেঁতুলিয়া যাত্রা শুরু করেছে।

তিনি আরও জানান, যাত্রা পথে এই চার রোভার স্কাউট সড়কের পাশে বাজার, স্কুল কলেজে নিরাপদ সড়ক ও জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানাবে।

যাত্রাকালে সাবেক সিনিয়র রোভারমেট আবদুল হালিম, মাহবুবুল আলম, শিলা আক্তার, সিনিয়র রোভারমেট শামসুস সালেকিন, মাফুজা আক্তার, রোভারমেট কায়েদ আহমেদ চৌধুরী ও রবিউল ইসলাম শুভসহ অন্যান্য রোভারগণ উপস্থিত ছিলেন।


এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।