ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে হরতাল-নৈরাজ্যের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
মঙ্গলবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা সর্বস্তরের মুক্তিযোদ্ধারা হাতে বিভিন্ন প্লে-কার্ড, ব্যনার ও ফেষ্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন অর রশীদ, জেলা ১৪ দলের সমন্বয়ক আমানুল হক সেন্টু প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধের নামে সারাদেশে পেট্রল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। তাদের নৈরাজ্য প্রতিরোধ করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিক্ষোভ সমাবেশ থেকে আহ্বান জানানো হয়।
এমএএস/আরআই