ওয়েস্টার্ন লুকে নতুন বউ রাশমিকার ঝলক

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০২ এপ্রিল ২০২৬
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা, ছবি: ইনস্টাগ্রাম থেকে

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা, যিনি ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবেও পরিচিত। সম্প্রতি আবারও ফ্যাশনপ্রেমীদের নজর কেড়েছেন তার একেবারে ভিন্নধর্মী লুকে। নয়ডার মল অব ইন্ডিয়াতে জাপানি জুতার ব্র্যান্ড অনিতস্‌কার নতুন স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি প্রমাণ করেছেন, স্টাইলের ক্ষেত্রে তিনি সবসময়ই একধাপ এগিয়ে।

ট্র্যাডিশনাল নয়, এবার একেবারে ওয়েস্টার্ন ভাইবওয়েস্টার্ন লুকে নতুন বউ রাশমিকার ঝলক

নতুন বউ হিসেবে অনেকেই যেখানে ঐতিহ্যবাহী সাজে দেখা দেওয়ার প্রত্যাশা করেছিলেন, সেখানে রাশমিকা বেছে নিলেন একদম সুপারস্টাইলিশ ওয়েস্টার্ন লুক। এই সাহসী স্টাইল চয়েসই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। ইভেন্টে সারি সারি স্টাইলিশ জুতার মাঝে দাঁড়িয়ে তার আত্মবিশ্বাসী উপস্থিতি যেন পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছিল।

ডেনিম অন ডেনিম, ট্রেন্ডের সেরা ব্যবহারওয়েস্টার্ন লুকে নতুন বউ রাশমিকার ঝলক

এই লুকের মূল আকর্ষণ ছিল ‘ডেনিম অন ডেনিম’ স্টাইল। ফ্যাশন দুনিয়ায় বহুদিন ধরেই জনপ্রিয় এই ট্রেন্ড, তবে সেটিকে নিজের মতো করে ক্যারি করাই আসল চ্যালেঞ্জ, যা রাশমিকা নিখুঁতভাবে করেছেন।

তিনি পরেছিলেন বাটন দেওয়া একটি ডেনিম মিনিস্কার্ট, যার সঙ্গে জুটি বেঁধেছিল সফট পিংক জ্যাকেট। ভেতরে ছিল একটি সিম্পল গ্রে ট্যাংক টপ, যা পুরো আউটফিটে একটি ব্যালান্স তৈরি করেছে। রঙের এই মিশ্রণ লুকটিকে করেছে একাধারে সফট, আবার স্টাইলিশ।

অ্যাকসেসরিজে কিউট আর এলিগ্যান্ট টাচওয়েস্টার্ন লুকে নতুন বউ রাশমিকার ঝলক

রাশমিকারের স্টাইলিংয়ে সবচেয়ে নজরকাড়া দিক ছিল তার অ্যাকসেসরিজ নির্বাচন। খোলা চুলের সঙ্গে কানে ছিল পিংক স্যাফায়ার হার্ট-শেপ দুল, যা তার লুকে একটি কিউট এবং ফেমিনিন টাচ যোগ করেছে।

এর পাশাপাশি একটি লেয়ার্ড নেকপিস পুরো আউটফিটে আধুনিকতার ছোঁয়া এনেছে। অ্যাকসেসরিজগুলো খুব বেশি ভারী নয়, আবার একেবারে সাধারণও নয়; একদম পারফেক্ট ব্যালান্স।

মেকআপে সফট গ্ল্যামের ছোঁয়াওয়েস্টার্ন লুকে নতুন বউ রাশমিকার ঝলক

এই লুকের সঙ্গে মানানসই ছিল তার সফট গ্ল্যাম মেকআপ। হালকা স্মোকি আই লুক, গোলাপি ব্লাশ অন এবং ন্যাচারাল লিপ কালার, সব মিলিয়ে একটি ফ্রেশ ও ট্রেন্ডি ফিনিশ তৈরি করেছে। এই ধরনের মেকআপ এখনকার সময়ের ‘গো-টু’ ট্রেন্ড, যা দিনের ইভেন্ট থেকে শুরু করে সন্ধ্যার আউটিংসব জায়গাতেই মানানসই।

স্নিকার্সে স্ট্রিট স্টাইল কমপ্লিট

ওয়েস্টার্ন লুককে আরও আধুনিক করে তুলতে রাশমিকা বেছে নিয়েছিলেন অনিতস্‌কার ডার্ক নেভি স্নিকার্স। এই স্নিকার্স শুধু আরামদায়কই নয়, বরং পুরো লুকে একটি স্ট্রিট স্টাইল ভাইব যোগ করেছে। হিল বা স্যান্ডালের পরিবর্তে স্নিকার্স বেছে নেওয়া এই লুককে করেছে আরও কুল এবং ক্যাজুয়াল, যা বর্তমান ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

ওয়েস্টার্ন লুকে নতুন বউ রাশমিকার ঝলক

রাশমিকারের এই লুকটি আলোচনায় আসার অন্যতম কারণ হলো-এটি একই সঙ্গে ট্রেন্ডি, কমফোর্টেবল এবং এক্সপেরিমেন্টাল। ডেনিম, সফট কালার টোন, মিনিমাল অ্যাকসেসরিজ এবং স্নিকার্স সব মিলিয়ে এটি আধুনিক ফ্যাশনের একটি নিখুঁত উদাহরণ। এছাড়া ‘নতুন বউ’ ট্যাগ থাকা সত্ত্বেও তিনি যে নিজস্ব স্টাইল থেকে সরে আসেননি, সেটিও প্রশংসার দাবিদার।

রাশমিকার এই উপস্থিতি আবারও মনে করিয়ে দেয়, ফ্যাশন মানে শুধু ট্রেন্ড ফলো করা নয়, বরং নিজের ব্যক্তিত্বকে তুলে ধরা। আর সেটিই তিনি করেছেন অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে। ডেনিম আর কনটেম্পোরারি স্ট্রিট ওয়্যারের মিশেলে তৈরি এই লুক নিঃসন্দেহে তরুণ প্রজন্মের জন্য একটি নতুন স্টাইল ইনস্পিরেশন হয়ে থাকবে।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।