খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা : রাবিতে মিছিল


প্রকাশিত: ১০:৫৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদসহ বিরোধী দলের নেতৃবৃন্দকে নাশকতার নামে হয়রানিমূলক মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মৌন মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বুধবার বেলা ১১টার দিকে সিনেট ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লিচু তলায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের (সাদাদল) আহ্বায়ক প্রফেসর ড. শামসুল আলম সরকার ও রাবি শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. কে বি এম মাহবুবুর রহমান।

এসময় সমাবেশে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিবিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর রফিকুল ইসলাম, রাবির সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. একেএম শাহাদাত হোসেন মণ্ডল, রাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. এম আজহার আলী, প্রফেসর ড. আব্দুর রহমান সিদ্দিকী, শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড.আমজাদ হোসেন, সহ-সভাপতি প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর সি এম মোস্তফা প্রমুখ।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।