হিজলার মেঘনা নদীতে বালুর জাহাজ ডুবি


প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে কয়লা ভর্তি বার্জ এবং বালুর জাহাজের মুখোমুখি সংঘর্ষে বালুবাহী জাহাজ নিমজ্জিত হয়েছে। জাহাজে থাকা স্টাফরা সাঁতরে তীরে উঠেছে। বুধবার রাত ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হিজলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শওকত আনোয়ার জানান, কয়লা ভর্তি বার্জ এবং বালুর জাহাজের মুখোমুখি সংঘর্ষে বালুর জাহাজটি ডুবে যায়। উপজেলার বাবুগঞ্জ লঞ্চ ঘাটের কাছাকাছি ডুবেছে বলে জাহাজের নাবিকরা সবাই সাঁতরে তীরে উঠেছে।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছেন। বিস্তারিত জেনে ব্যবস্থা নেবেন।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।